র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নারায়ণগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমাণ গাাঁজাসহ  মিজান শেখ (৩৭) এবং শাহ আলম (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই মার্চ সোমবার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৪শত টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করে র‌্যাব।

১৪ই মার্চ সোমবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই মার্চ সোমবার সিদ্ধিরগঞ্জ থানাধীন চিটাগাং রোডস্থ এলাকায় চেকপোষ্ট বসিয়ে তল্লাশি চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ মিজান শেখ এবং শাহ আলম নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় মাদক বিক্রয়ের নগদ ৫ হাজার ৪শত টাকা, মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি ট্রাক জব্দ করে র‌্যাব।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

About the author

SOFT PRO IT