নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

নারায়ণগঞ্জে ২১২ জনের নমুনা সংগ্রহ, করোনা রোগী শনাক্ত আরো ২১ জন

নারায়ণগঞ্জে ১৯ জনের নমুনা সংগ্রহ, করোনা রোগী সনাক্ত শূন্য
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় ৫ আগস্ট বুধবার সকাল ৮টা থেকে ৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ৮টা  পর্যন্ত নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা আরো ২১ জন। জেলায় নতুন করে ২৪ ঘন্টায় আর কোন মৃত্যুর তথ্য পাওয়া যায়নি । এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন মোট ১২৭ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৯৭৩ জন। জেলায় আক্রান্তের অধিকাংশ সুস্থ হয়েছেন। মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ হাজার ৬৪৫ জন। ৬ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রে আরো জানায়, জেলায় এই পর্যন্ত মোট ৩২ হাজার ৭৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলা ২ জন, বন্দর উপজেলায় ৩ জন, নারায়ণগঞ্জ সিটি (এনসিসি) এলাকায় ৪ জন, রুপগঞ্জ উপজেলায় ৫ জন, নারায়ণগঞ্জ সদর উপজেলায় ৩ জন এবং সোনারগাঁ উপজেলায় আরও ৪ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে ।

এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৩, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৬৭, রূপগঞ্জ উপজেলায় ১০, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৩, সোনারগাঁও উপজেলায় ২০ জন। পুরো জেলায় ১২৭ জন।

About the author

SOFT PRO IT