নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিত করায় ব্যবস্থা নিলেন ওসি

নারায়ণগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিত করায় ব্যবস্থা নিলেন ওসি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জের একটি অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিককে অযথাই মারধর সহ অকথ্য ভাষায় গালাগাল করার অভিযোগ উঠেছে নারায়ণঞ্জ সদর মডেল থানার দুইজন পুলিশ সদ‌স্যের বিরুদ্ধে। এসময় নিজেকে ছাত্র পাশাপাশি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত আছে পরিচয় দিয়ে আইডি কার্ডও প্রদর্শন করে। পরব‌র্তি‌তে ওই সাংবাদিককে- সাংবাদিকের গোষ্ঠি.. .. ..দিমু বলে অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ হুমকি দেয় ওই দুই পুলিশ কনষ্টেবল আব্দুল মালেক এবং মাসুদ।

নগরীর কালিরবাজার চারারগোপ এলাকার ফলের আড়তের পিছনে নেক্যারজনক এই ঘটনাটি ঘটে। তবে ঘটনার সময় ওই দুই পুলিশ কনষ্টেবলের গাঁয়ে পুুলিশের পোশাক এবং সাথে ফাইবারের অত্যাধুনিক রুলার থাকলেও বুক পকেটে ছিলোনা তাদের নেম প্লেইট।

জানা গেছে, বুধবার ( ২৮ ন‌ভেম্বর ) সন্ধ্যা ৭ টার দিকে অনলাইন নিউজ পোর্টাল নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর স্টাফ রিপোর্টার রাব্বি সরকারকে কোন প্রকার কারণ ছাড়াই বেধরক মারধর করে দুই পু‌লিশ সদস্য। এসময় পরিচয় দিলে আরো মারধর করে ফেলে রেখে চলে যায়। পরে রাব্বি সাংবাদিকদের ফোন করলে কালিবাজারে গিয়ে দেখে পুলিশদের পোশাক থাকলেও তাদের নাম ব্যাচ ছিল না। সাংবাদিকরা প্রশ্ন করলে পকেট থেকে ব্যাচ বের করে পড়ে। তাছাড়াও তা‌দের ডিউটি  কা‌লিরবাজারস্থ স্বর্ণপ‌ট্টি‌তে হ‌লেও ‌কেনইবা তারা ওইখা‌নে অবস্থান কর‌ছিল এর উত্তর দি‌তে পা‌রেন নি। পরে কনষ্টেবল আ. মালেক ভুল স্বিকার করে ক্ষমা চায়। তখন সাংবাদিকরা চলে আসার সময় কনষ্টেবল আ. মালেক রাব্বির কানের কাছে এসে বলেন, সাংবা‌দিক নিয়া আইসদ, তোর সাংবাদিকের গোষ্টি.. .. দিমু।

এ ব্যপা‌রে জান‌তে চাই‌লে নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর স্টাফ রিপোর্টার রাব্বি বলেন, আমি কালিবাজারে ডাব আনতে গি‌য়ে‌ছিলাম।তখন ডাবের দোকানের পিছনে মুত্র ত্যাগ করতে বসি। পরে দুই জন পুলিশ কর্মকর্তা আমাকে বলে তর সাথে কি আছে? আমি বললাম কেন, কিছুই নাই। তখন আমাকে ওনার হাতে থাকা ফাইবারের রুলার দিয়ে পিটাতে থাকে। পরে আমি বললাম আমি একজন স্টুডেন্ট এবং পাশাপাশি একটি অনলাইন নিউজ পোর্টালে কাজ করি। তখন আমাকে চারারগোপ থে‌কে আ‌রো পিছনে ৫নং ঘা‌টের দি‌কে অন্ধকারে নিয়ে আরো মারধর করে চলে যায়। পরে আমার সম্পাদক সহ ক‌য়েকজন সাংবাদিকদের ফোন করলে কালিবাজারে গিয়ে কনষ্টেবল আ. মালেককে প্রশ্ন করলে ভুল স্বিকার করে ক্ষমা চায়। তখন উনারা (সাংবাদিকরা) চলে আসার সময় কনষ্টেবল আ. মালেক আমার কানের কাছে এসে বলেন, সাংবা‌দিক নিয়া আইসদ না! তোর সাংবাদিকের গোষ্টি.. .. দিমু।

এ ঘটনায়, নারায়ণগঞ্জ ফারি ইনচার্জ মিজানুর রহমান মিজান অভিযুক্ত দুই কনষ্টেবলকে ডেকে ঘটনার বিষয়ে জানতে চাইলে তারা অভিযোগ স্বীকার করেন। পরে, মিজানুর রহমান মিজান নারায়ণগঞ্জ বার্তা ২৪ ডট কম এর সম্পাদক সহ থানায় উপস্থিত অর্ধ শতাধিক সাংবাদিকদের নিকট অনাকাঙ্খিত এ ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন।

এদিকে, এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামানকে অবগত করলে রাত পৌণে ১১টার সময় তিনি থানায় এসে অভিযুক্ত ওই দুই কনস্টেবলের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যাবস্থা নেয়ার আশ্বাস দি‌য়ে  ওইসময় থানার দা‌য়িত্বরত দা‌রোগা‌কে ( সি‌সি রি‌পোর্ট ক‌রে দেয়ার ) নির্দেশ প্রদান করেন ।

About the author

SOFT PRO IT