বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে মাদক মামলায় গ্রেফতার মাদক সম্রাট বাবু

রূপগঞ্জে যুবক হত্যা, গ্রেফতার স্ত্রী-শ্বশুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দরে মাদক সম্রাট বাবু (২৫) কে মাদক মামলার ওয়ারেন্টে গ্রেফতার করেছে পুলিশ। ২৫ জুলাই সোমবার রাতে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ একরামপুর ইস্পাহানী এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক সম্রাট বাবু একই এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান হবি মিয়ার ছেলে। গ্রেফতারকৃত মাদক মামলার ওয়ারেন্টে ২৬ জুলাই মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছে, গ্রেফতারকৃত মাদক সম্রাট বাবু ও তার পরিবার বন্দরে একরামপুর ও ইস্পাহানী এলাকায় অবাধে মাদক ব্যবসা করা কারণে উল্লেখিত ২ এলাকার সাধারন শান্তি প্রিয় জনগণ অতিষ্ট হয়ে উঠেছে। কোন ভাবেই এদের মাদক ব্যবসা বন্ধ করা যাচ্ছে না। গ্রেফতারকৃত মাদক সম্রাট বাবু গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে থেকে মাদক ব্যবসা চালিয়ে আসছে।

About the author

SOFT PRO IT