নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারে ডায়াগনস্টিক বানিজ্য

ভুয়া ডাক্তারে ডায়াগনস্টিক বানিজ্য
Written by SOFT PRO IT

এক বছরের সাজা, প্রতিষ্ঠানকে জরিমানা ১ লাখ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (নিজস্ব প্রতিবেদক) : শহরের আনাচে কানাচে স্বাস্থ্যসেবার নামে গড়ে উঠেছে ডায়াগনস্টিক সেন্টার। যেসবের অনেকটাই চলছে নিয়মবর্হিভুত নানা কৌশলে। প্রতারণা কিংবা সেবার নামে অনৈতিকভাবে অর্থ উপার্জনের বানিজ্যে মেতে উঠেছে সেসব ডায়াগনিস্টক সেন্টারগুলো। এবার এমনি একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এমবিবিএস পরিচয় ব্যবহার করা একজন ভুয়া ডাক্তারকে আটক করা হয়েছে।

রবিবার ( ২১ মে ) দুপুর ২টায় শহরের ডিআইটি সুপার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এ সময় ডায়াগনস্টিক সেন্টারের কনসালটেন্ট সনলোজিস্ট (এমবিবিএস) ডাক্তার পরিচয় দেয়া মোস্তফা মিজানুর রহমানকে আটক করা হয়। পরে তার কাগজপত্র চ্যালেঞ্জ করলে এমবিবিএস এর কোন কাগজপত্র দেখাতে পারেনি। এরপর ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম আইন অনুযায়ী বিনাশ্রম এক বছরের সাজা দেয়। এবং সুপার ডায়াগনস্টিক সেন্টার প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানার নির্দেশ দেয়।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট নুশরাত আরা খানম জানান, শহরের মধ্যে সুপার ডায়াগনস্টিক সেন্টারে কোন কাগজপত্র যাচাই ছাড়া আলট্রাসনোগ্রাম বিভাগে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। আটককৃত মিজানুর রহমানও নিজেকে ভুয়া ডাক্তার হিসেবে স্বীকার করেছেন। এদিকে ডায়াগনস্টিক সেন্টার মালিকদের অসহযোগিতা ও ডাক্তার নিয়োগে কোন কাগজপত্র দেখাতে না পারায় ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করা হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

21 May 2023

নারায়ণগঞ্জে ভুয়া ডাক্তারে ডায়াগনস্টিক বানিজ্য

www.narayanganjbarta24.com