ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও জন। আহতরা হলো : সিরাজুল ইসলাম (১৬) শামীম (১৪) নামে দুই কিশোর। গত ২৮শে মার্চ সোমবার রাত ৯টার দিকে ফতুল্লা মডেল থানার লামাপারাস্থ খান ওসমান আলী স্টেডিয়াম সংলগ্ন ওসমান নিটেক্স এর মালিকানাধীন জমিতে এই ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রোজ গার্ডেন গার্মেন্টস এর পাশে ওসমান নিটেক্স এর মালিকানাধীন ফাঁকা জমিতে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ করছিলো। জমিটির পাশ দিয়ে হাই ভোল্টেজের একটি বিদ্যুতের তারের সাথে অসাবধানতা বশত পাইলিংয়ের কাজে ব্যবহৃত একটি বড় লোহার পাইপ তারের ওপর পরে যায় বা সংস্পর্শ হয়। এতে করে নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম, সিরাজুল ইসলাম শামীম বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাদেরকে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা নজরুল ইসলামকে মৃত ঘোষণা করে।

বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, সংবাদ পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে নজরুলের মৃত দেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। বিষয়ে লিখিত ভাবে কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 March 2022

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

www.narayanganjbarta24.com