সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সোনারগাঁ

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁ প্রতিনিধি, রুবেল খান ) : নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। ১১ই জানুয়ারি মঙ্গলবার বিকালে  উপজেলার বাড়ীমজলিশ এলাকার সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানা (২৪ ) কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ জোনের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর লাইনম্যান লেবেল ওয়ান হিসেবে কাজ করতেন। এদিকে খবর পেয়ে আমরা সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহযোগিতা তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির এজিএম দেলশাদ জানান, বাড়ি মজলিশ এলাকায় বিদ্যুতের সব লাইন বন্ধ করে সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের বিদ্যুৎ সংযোগ ত্রুটির কাজ করছিল সোহেল রানা ও রঞ্জিত কুমার। ধারণা করা হচ্ছে সোহেল রানা কাজ করার সময় কোনো লাইন লিক হয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

11 January 2022

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে লাইনম্যানের মৃত্যু

www.narayanganjbarta24.com