বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৫ জন দগ্ধ

নারায়ণগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৫ জন দগ্ধ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরের মদনগঞ্জে বসুন্ধরা সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৫ জন দগ্ধ হয়েছেন। রবিবার (৮ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে ৫ জন শ্রমিক আহত হয়েছেন। তৎক্ষনাৎ তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। দগ্ধরা হলেন: মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সাইফুজ্জামান সোহাগ (২৮), নিজস্ব ফায়ার ম্যান দেওয়ান আলী (৪৫), রাহাতুল আরেফিন (২৮), আবুল কালাম আজাদ (২৮) ও শ্রমিক মাসুদ রানা (২৫)।

দগ্ধ সাইফুজ্জামান সোহাগ জানান, তারা মদনগঞ্জ বসুন্ধরা সিমেন্ট কারখানায় কাজ করেন। সকালে কারখানার কয়লা পোড়ানোর কোল্ড মেশিনে আগুন ধরে। খবর পেয়ে ফায়ারম্যানসহ কয়েকজন মেশিনের আগুন নেভানোর চেষ্টা করি। তখন হঠাৎ মেশিনে বিস্ফোরণ হয়। সেই আগুনেই দগ্ধ হই।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল জানান, নারায়ণগঞ্জ বন্দর সিমেন্ট কারখানা থেকে ৫ জন দগ্ধ হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে রানার ৫ শতাংশ, আজাদের ৭ শতাংশ, রাহাতুলের ২ শতাংশ, সোহাগের ১৩ শতাংশ ও দেওয়ান আলীর ২ শতাংশ দগ্ধ হয়েছে। তারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

About the author

SOFT PRO IT