খেলা নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তিতে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে বঙ্গসাথী ক্লাবের ৩২ বছর পূর্তি উপলক্ষে শেখ ফজলুল হক মনি স্মৃতি অনুর্ধ ১৬ মাস্টার্স ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৪ঠা নভেম্বর) বিকেলে শহরে দেওভোগ নাগবাড়ি এলাকায় ডিএসএস ক্লাব মাঠে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক)।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গসাথি ক্লাবের প্রধান উপদেষ্টা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়ৎ আইভী, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি,আবদু হাই, সাবেক সহ সভাপতি আব্দুল কাদির, বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহানগর যুবলীগের সাধারন সম্পাদক আহামদ আলী রেজা উজ্জল, সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার শুভ, সিনিয়র সহ সভাপতি আব্দুর রব রনি, সহ সভাপতি কামরুল হুদা বাবু, সহ সভাপতি ফয়জুল ইসলাম রুবেল সহ বঙ্গসাথী ক্লাবের কর্মকর্তা ও সকল সদস্য।

এ টুর্নামেন্টে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহি ফুটবল ক্লাব অংশ নিয়েছে। উদ্বোধনী খেলায় সিরাজদৌলা ফুটবল একাডেমীকে ১/০ গোলে পরাজিত করে বন্ধন ফুটবল কোচিং জয় লাভ করে। টুর্নামেন্ট অংশ গ্রহন করছেন নারায়ণগঞ্জের ১৬ টি ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব। অংশ নেওয়া ক্লাবগুলো হলো সিরাজদ্দৌলা ক্লাব, বঙ্গবীর সংসদ , ডিএসএস ক্লাব, বিদ্যা নিকেতন, মোমেন মুন্না স্মৃতি সংসদ, ইসলামবাগ, বন্ধন ফুটবল কোচিং, নারায়ণগঞ্জ হাই স্কুল, কাশীপুর ফুটবল কোচিং, রেইনবো, শাপলা ক্রীড়া সংসদ, নারায়ণগঞ্জ ফুটবল কোচিং একাডেমী, মদনগঞ্জ, গোগনগর ফুটবল একাডেমী, ব্রাদার্স ইউনিয়ন, গাবতলী ফুটবল কোচিং সেন্টার।

About the author

SOFT PRO IT