নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি রপ্তানিমুখী পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। আজ ২৮শে জানুয়ারি শুক্রবার বিকালে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে এক পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে নারায়ণগঞ্জ সদর, বন্দর, সোনারগাঁ, মন্ডলপাড়া, আদমজী, ডেমরা ও গজারিয়া সহ বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আসা ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা যায়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি আরও জানান, বিকাল সাড়ে ৪ টার দিকে অগ্নিকান্ডের খবর পাওয়া যায়। খবর পেয়ে ১৫ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। পোশাক কারখানার পাশাপাশি তিনটি দোতলা ভবনের প্রথম এবং দ্বিতীয় তলাগুলোতে আগুন জ্বলছে।  আগুন দ্রুত ছড়িয়ে পড়েছ। এখন তাৎক্ষণিক হতাহত ও আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।

About the author

SOFT PRO IT