ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে পৃথক জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার ১০ জুয়াড়ি

নারায়ণগঞ্জে পৃথক জুয়ার আস্তানায় র‌্যাবের হানা, গ্রেফতার ১০ জুয়াড়ি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পৃথক জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে হাতে-নাতে ১০ জুয়াড়িকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ৫ই জুলাই সোমবার সাড়ে ৯ টা থেকে রাত ১২ টার পর্যন্ত ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালানো হয়। এসময় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ সর্বমোট ৬৪ হাজার ৫শত ৪০ টাকা উদ্ধার করে র‌্যাব।

গ্রেফতারকৃত জুয়াড়িরা হলো : মো. মাসুম বিল্লাহ (৩৬), মো.ফারুক হোসেন (৩৮),  মো. আ: রশিদ (৪৮), মো. হানিফ (৪০), মো.আলম হোসেন (৪৫), মো.জাহিদুল ইসলাম অপু (৩৫), মো. সুমন (৩৮), মো. রফেত আলী (৪৭), মো.ফজর আলী (৫০)ও মো.মুন্না (২৮)।

আজ ৭ই জুলাই মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর এএসপি মো. স¤্রাট তালুকদার এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫ই জুলাই সোমবার সাড়ে ৯ টা থেকে রাত ১২ টার পর্যন্ত ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় অবৈধ জুয়ার আস্তানায় অভিযান চালানো হয়। এসময় অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ সর্বমোট ৬৪ হাজার ৫শত ৪০ টাকা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, ফতুল্লা থানাধীন কুতুবপুর লাকী বাজার এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন সোনামিয়া বাজার এলাকায় কখনো গোপনে আবার কখনো কখনো প্রকাশ্যে চলতো এই জুয়ার আসর গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়।  নিষিদ্ধ জুয়ার আস্তানা বন্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে জানান র‌্যাবের ওই কর্মকর্তা। উপরোক্ত বিষয়ে প্রযোজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT