নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে নৌকার জোয়ার বইছে : পাপ্পা গাজী

নারায়ণগঞ্জে নৌকার জোয়ার বইছে : পাপ্পা গাজী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) :  বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের জ্যেষ্ঠপুত্র বিসিবির পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা বলেছেন, নৌকা উন্নয়নের প্রতীক। নৌকা স্বাধীনতার প্রতীক। নৌকার পক্ষে আওয়ামী লীগ নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছে। নারায়ণগঞ্জে নৌকার জোয়ার বইছে। নগরবাসী নৌকাকে হাসি মুখে গ্রহণ করেছে। ১৬ই জানুয়ারি নৌকার বিজয়ী হবে। কোন অপশক্তি নৌকার বিজয় ঠেকাতে পারবে না। আমরা শেষ পর্যন্ত মাঠে থাকবো।

আসন্ন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বিজয়ী করার লক্ষ্যে ১৪ই জানুয়ারি চাষাঢ়ায় নৌকার গণমিছিল ও পথসভায় কয়েক হাজার লোক নিয়ে যোগদানকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় তার সমর্থকবৃন্দ নৌকার শ্লোগানে শ্লোগানে মুখোরিত করে তোলে সভাস্থল।

About the author

SOFT PRO IT