ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে নবনির্মিত ট্রাফিক ব্যারাকে বৃক্ষরোপণ করলেন ডিআইজি হাবিব

নারায়ণগঞ্জে নবনির্মিত ট্রাফিক ব্যারাকে বৃক্ষরোপণ করলেন ডিআইজি হাবিব
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ফতুল্লায় জেলা পুলিশ লাইনে পরিদর্শণে এসেছেন ঢাকা রেঞ্জ এর ডিআইজি হাবিবুর রহমান। সোমবার  সকালে জেলা পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথ উদ্যোগে অগ্নিনির্বাপক উদ্বোধন করেছেন তিনি।

এরপর জেলা পুলিশ আয়োজিত মনোরম প্যারেড পরিদর্শন শেষে অফিসারদের বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন ও নবনির্মিত ট্রাফিক ব্যারাকে বৃক্ষরোপণ করেন। এছাড়াও শহীদ করোনা যোদ্ধা কনস্টেবল রফিকুল ইসলাম সাইবার ক্যাফে ও লাইব্রেরি উদ্বোধন করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ট্রাফিক পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাাফিজুর রহমান, টি আই কামরুল ইসলাম বেগ সহ অন্যান্যরা।

About the author

SOFT PRO IT