ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে দুদকের চাকরীচ্যুত সদস্য ঘুষ নিতে এসে গ্রেফতার

নারায়ণগঞ্জে দুদকের চাকরীচ্যুত সদস্য ঘুষ নিতে এসে গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল­ায় দুর্নীতি দমন কমিশনের চাকুরিচ্যুত এক সদস্য নিজেকে দুদকের রানিং কর্মকর্তা পরিচয় দিয়ে এক প্রিন্টিং ব্যবসায়ির কাছ থেকে ২ লাখ টাকা ঘুষ নিতে এসে গ্রেফতার হয়েছে। তার নাম ইমরান হোসেন হায়দার (৪০)। তার কাছ থেকে দুদুকের একটি পরিচয় পত্র (আইডি কার্ড) উদ্ধার করেছে পুলিশ।

সেই আইডি কার্ডে লেখা রয়েছে , মো: ইমরান হোসেন হায়দার, কোর্ট সহকারী (এ এস আই) দুর্নীতি দমন কমিশন। ১৪ই মার্চ রবিবার রাত সাড়ে ৮টার দিকে কায়মপুর ফকির গার্মেন্টসের সামনে থেকে তাকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় তার দুই সহযোগি সেলিম ও তানজিল পালিয়ে যায়। ভুক্তভোগী ওয়াবদারপুল এলাকার প্রিন্টিং ব্যবসায়ি নাদির সরদার জানান, দেড় মাস আগে আটককৃত ইমরান হায়দার একটি গাড়ি নিয়ে তার প্রতিষ্ঠানে আসে।

সেই ব্যাক্তি দুদকের কর্মকর্তা পরিচয় দিয়ে বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি দুর্নীতির মাধ্যমে ব্যবসা করে আসছেন। নানা ভয় দেখিয়ে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়। এক পর্যায়ে আরও ২ লাখ টাকা দাবি করে। এক পর্যায়ে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। এবং পুলিশের পরামর্শে টাকা দেয়ার আশ্বাস দিয়ে ইমরান হোসেন হায়দারকে আসতে বলা হয়।
পরে টাকা নেয়ার জন্য দুই সহযোগিসহ ইমরান আজকে (রবিবার) আসলে তাকে আটক করা হয়। তবে তার দুই সহযোগি পালিয়ে যায়। এছাড়া একই এলাকার জিল­ু ব্রেড এন্ড বিস্কুট বেকারীর মালিকের কাছ একই কায়দায় ১ হাজার টাকা হাতিয়ে নেয় ইমরান হোসেন হায়দার।

এদিকে খবর পেয়ে ফতুল­া থানার এস আই হাফিজ ঘটনাস্থলে গিয়ে আটক ইমরান হোসেন হায়দারকে থানায় নিয়ে যান। তিনি জানান, খোঁজ নিয়ে জানা গেছে গ্রেফতারকৃত ইমরান হোসেন হায়দায় দুদকে কনস্টবল হিসেবে কর্মরত ছিল। বর্তমানে সে চাকরীচ্যুত। এ ঘটনায় ভুক্তভোগি নাদির সরদার বাদী হয়ে প্রতারক ইমরান হায়দারের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্ততি নিয়েছেন।

About the author

SOFT PRO IT