নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২, বহু হতাহতের আশংকা

নারায়ণগঞ্জে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ২, বহু হতাহতের আশংকা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরের নং রেল গেইট (ফলপট্রি) এলাকায় রেল ক্রসিংয়ের সময় বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও কয়েকজন। ২৬ই ডিসেম্বর রবিবার সন্ধ্যার দিকে নম্বর রেল গেইটে দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক হতাহতদের নামপরিচয় জানা যায়নি। তবে বহু হতাহতের আশংকা রয়েছে। ঘটনাস্থলে উদ্ধার কাযক্রমে সহায়তায় কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ সহ বিভিন্ন সেচ্ছাসেবক কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান,  ১ নং রেল গেইট (ফলপট্রি) এলাকা দিয়ে আনন্দ পরিবহনের একটি বাস পার হচ্ছিল। সময় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে। আহত হন কয়েকজন। ঘটনাস্থলে উদ্ধার কাযক্রমে সহায়তায় কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ সহ বিভিন্ন সেচ্ছাসেবক কর্মী।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জামান বলেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় রেল স্টেশনে ঢুকছিল ট্রেনটি। ওই সময় নম্বর গেট এলাকায় ক্রসিংয়ের সময় কালীরবাজার থেকে আসা আনন্দ পরিবহনের একটি বাস সামনে পড়ে যায়। তখন ট্রেনটি বাসকে সজোরে ধাক্কা দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিস দুইজনের মরদেহ উদ্ধার করে। আহতদের সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের উদ্ধার কাজ চলমান। ভেতরে কোনো মরদেহ আছে কি না দেখা হচ্ছে।

About the author

SOFT PRO IT