ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে খাতমে নুবুওয়্যাত এর মহাসম্মেলনে ৪ দফা দাবি উত্থাপন

নারায়ণগঞ্জে খাতমে নুবুওয়্যাত এর মহাসম্মেলনে ৪ দফা দাবি উত্থাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জে তাহ্রিকে খাত্মে নুবুওয়্যাত বাংলাদেশ এর মহাসম্মেলন থেকে কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করাসহ সরকারের কাছে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে। অন্যথায় এই সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। শুক্রবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত নগরীর জামতলা এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।

তাহ্রিকে খাত্মে নুবুওয়্যাত বাংলাদেশ এর আমীর আল্লামা মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী জৈনপুরীর সভাপতিত্বে এই মহাসম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাইখুল ইসলাম আল্লামা ক্বারী হাফেজ তৈয়্যব সিদ্দিকী আল কোরাইশী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আল্লামা সাইয়্যেদ এমদাদুল আব্বাসী জৈনপুরী, আল্লামা সাইয়্যেদ এহসান উল্লাহ আব্বাসী জৈনপুরী, আল্লামা পীর মুফতি গিয়াস উদ্দিন আত্ব তাহেরী, বিটিভির আলোচক আল্লামা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, আল্লামা ড. সৈয়দ হাসান আল আজহারীসহ জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতিমান আলোম ওলামাবৃন্দ।

বক্তারা বলেন, কাদিয়ানীরা আমাদের নবী মুহাম্মদ (স:) কে শেষ নবী হিসেবে মানে না। তাই তারা কাফের। তাদেরকে মুসলমান বলা যাবে না। মুসলমানদের কবরস্থানেও কাদিয়ানীদের কবর দেয়া যাবে না। তাই কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণাসহ তাদের উপাসনালয়কে মসজিদ হিসেবে বলতে বা লিখতে নিষেধাজ্ঞা জারি, তাদের কারো নামের সাথে ইসলামী কোন লকব ব্যবহার করতে নিষেধাজ্ঞা এবং কাদিয়ানিদের পৃষ্ঠপোষকতায় পরিচালিত সকল ব্যবসা প্রতিষ্ঠান ও গণমাধ্যম প্রতিষ্ঠান বাজেয়াপ্ত বা রাষ্ট্রায়াত্ব করতে সরকারের কাছে চারটি দাবি তুলে ধরেন বক্তারা।

এই দাবিগুলো যথাশীঘ্রই বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানিয়ে বক্তারা বলেন, জাতিরজনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশ স্বাধীন হলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করবেন। কিন্তু তিনি সেই সুযোগ পাননি। তাই  আগামী ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আগেই জাতীয় সংসদে বিল পাশ করে কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে জাতির জনকের স্বপ্ন বাস্তবায়ন করতে প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান তারা। মহাসম্মেলনের মঞ্চ থেকে এসময় কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ও কাফের হিসেবে আথ্যা দিয়ে শ্লোগানও দেয়া হয়।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

14 February 2020

নারায়ণগঞ্জে খাতমে নুবুওয়্যাত এর মহাসম্মেলনে ৪ দফা দাবি উত্থাপন

www.narayanganjbarta24.com