রূপগঞ্জ র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার, গ্রেফতার-২

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের হেরোইন উদ্ধার, গ্রেফতার-২
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রুপগঞ্জে মাদক বিরোধী অভিযানে মো জিয়ারুল (৩৬) ও মো. জনি আহম্মেদ (২০) নামে দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ দল। গোপন সংবাদের ভিত্তিতে ৯ই মার্চ মঙ্গলবার ভোর ৪টায় রূপগঞ্জ থানাধীন আমলাব (কাঞ্চন রোড) সাকিনস্থ মেসার্স মুন্সি ফিলিং স্টেশন এর ভিতর মেসার্স মুন্সি ষ্টোরের সামনে রাজশাহী থেকে নারায়ণগঞ্জগামী একটি ট্রাক তল্লাশী চালিয়ে কোটি টাকা মূল্যের হেরোইন সহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ১ কেজি ৭৫ গ্রাম হেরোইন, হেরোইন পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও ১৩ টন বস্তায় ভর্তি মেলামাইন পারী জব্দ করে র‌্যাব-১১ দল। গ্রেফতারকৃত আসামী মো. জিয়ারুল রাজশাহী জেলার গোদাবাড়ী থানাধীন পূর্ব মেডিকেল পাড়া এলাকার মো. আলাউদ্দিনের ছেলে এবং অপর আসামী মো. জনি আহম্মেদ রাজশাহী জেলার গোদাবাড়ী থানাধীন যোদগোশাইদাস এলাকার মো. তরিকুল ইসলামের ছেলে বলে জানা যায়।

৯ই মার্চ মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে পণ্য পরিবহনের আড়ালে নিষিদ্ধ মাদকদ্রব্য হেরোইন পাচারের কাজ করতো। এরই ধারাবাহিকতায় অদ্য ৯ই মার্চ মঙ্গলবার ভোরে গ্রেফতারকৃত আসামীরা পরস্পর যোগসাজশে মেলামাইন পারী ভর্তি ট্রাকযোগে হেরোইন নিয়ে রাজশাহী হতে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা দেয় প্রাথমিক অনুসন্ধানে জানা যায়। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল রূপগঞ্জ থানাধীন আমলাব এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মঙ্গলবার ভোর ৪ টায় দুই মাদক পাচারকারীকে গ্রেফতার করতে র‌্যাব সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ১ কেজি ৭৫ গ্রাম হেরোইন, হেরোইন পরিবহনের কাজে ব্যবহৃত ১টি ট্রাক ও ১৩ টন বস্তায় ভর্তি মেলামাইন পারী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক ১ কোটি ৭  লক্ষ ৫০ হাজার টাকা বলে জানান তিনি।

র‌্যাবের ওই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা স্বীকার করে যে, তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ পণ্য পরিবহনের ছদ্মবেশে রাজশাহী হতে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকায় নিষিদ্ধ হেরোইন নিয়ে এসে বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মূলত ট্রাক চালানো তাদের একটি ছদ্মবেশ মাত্র জানা যায়।  গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

About the author

SOFT PRO IT