নারী রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে কীটনাশক পান করে তরুণীর আত্মহত্যা

নারায়ণগঞ্জে কীটনাশক পান করে তরুণীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে কীটনাশক পান করে মুনিয়া (২০) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। ২৭ জুন সোমবার সকাল ৯টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাপাড়া এলাকায় ঘটে এ ঘটনা। নিহত মুনিয়া উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাপাড়া এলাকার কবির হোসেনের মেয়ে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) কাজী মো. জাকির হোসেন বলেন, সোমবার সকালে আত্মহত্যার উদ্দেশ্যে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন খাপাড়া এলাকার কবির হোসেনের মেয়ে মুনিয়া কীটনাশক পান করলে পরিবারের লোকজন তাকে বাঁচাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে বেলা সাড়ে ১১টার দিকে সে মারা যায়। তবে কি কারণে কীটনাশক খেয়ে তরুণী আত্মহত্যা করেছে তা জানেন না বলে দাবি করেন তার পরিবার। নিহত তরুণীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

About the author

SOFT PRO IT