নারায়ণগঞ্জ বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে কিশোর অপরাধ মাথাচাড়া দিলে বিশেষ ব্যবস্থা

নারায়ণগঞ্জে কিশোর অপরাধ মাথাচাড়া দিলে বিশেষ ব্যবস্থা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান বলেছেন, যে সব কিশোররা অপরাধমূলক কর্মকান্ডের সঙ্গে জড়িত তারা আমাদেরই কারো ভাই, কারো সন্তান, কারো ভাতিজা বা ভাগ্নে। যা আইনে আছে পুলিশে পক্ষ থেকে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত আছে। তবে কোনো জায়গায় যদি অতিরিক্ত মাত্রায় কিশোর অপরাধ মাথাচাড়া দিয়ে উঠে বা বেড়ে যায় তবে সেটির জন্যও পুলিশ বিশেষ ব্যবস্থা নিচ্ছে। নানা অপরাধে জড়িয়ে পড়া কিশোররা আমাদের সমাজেরই সন্তান। তাদের অপরাধ ও মোবাইল কেন্দ্রিক অপসংস্কৃতি থেকে সঠিক পথে ফিরিয়ে আনা সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্ব। এ কিশোরদের মাঝে বা ভেতরে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে। তাদের খেলাধুলার দিকে উদ্বুদ্ধ করা প্রয়োজন বলেও তিনি মনে করেন। ১৭ জুলাই রবিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর থানা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন শেষে ডিআইজি হাবিবুর এসব কথা বলেন।

নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের উপদ্রব প্রসঙ্গে ডিআইজি হাবিবুর রহমান বলেন, নারায়ণগঞ্জ পুলিশ কিশোর অপরাধ নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করেছে। তবে পুলিশের পাশাপাশি অভিভাবক, সচেতন জনসাধারণ, বিভিন্ন ক্লাব সংগঠনের কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রীকে এগিয়ে আসতে হবে।

ডিআইজি হাবিবুর রহমান সময় দেশ পরিচালনায় ভবিষ্যৎ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযুদ্ধের রূপকার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন।

এসময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুস্তাফিজুর রহমান, অতি পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু, অথিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জাহেদ পারভেজ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) শারমিন শায়লা, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কল)  নাজমুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ( সার্কেল) শেখ বিল্লাল হোসেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরাত খুদা, উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু, বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা সোনারগাঁ থানার অফিসার ইনর্চাজ হাফিজুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর পুলিশসহ বিভিন্ন স্তরের মানুষ ম্যুরালের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দেশ জাতির শান্তিসমৃদ্ধি মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।

About the author

SOFT PRO IT