আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে কাপড় ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবতীর অর্ধনগ্ন লাশ উদ্বার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাহাদাত (২০) নামে এক ক্ষুদ্র কাপড় ব্যবসায়ীর  যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে শহরের নিউ মডেল টাউন এলাকার একটি বাসা থেকে তার উদ্ধার করা হয়। শাহাদাত উপজেলার উচিৎপুরা ইউনিয়নের আলীসাদী কান্দাপাড়া গ্রামের সাফি মাজির ছেলে এবং আড়াইহাজার বাজারের ক্ষুদ্র কাপড় ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয়রা জানান, শহরের নিউ মডেল টাউন এলাকার আবু কালামের বাড়িতে ভাড়া থাকতেন শাহাদাত। ২৮ ডিসেম্বর বুধবার রাতের কোনো এক সময় ঘরের আড়ার সঙ্গে বিছানার চাদর দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। দুপুরে তার সাড়া-শব্দ না পেয়ে পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখে মরদেহ ঝুলতে দেখেন। খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যান।

এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতিবেদন আসার পর বিস্তারিত জানা যাবে।

About the author

SOFT PRO IT