নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ স্বাস্থ্য

নারায়ণগঞ্জে করোনায় থাবায় ১ নারীর মৃত্যু, নতুন শনাক্ত ১১৪ জন

রূপগঞ্জে করোনায় ৩ নারীর মৃত্যু, নতুন করে আক্রান্ত ৩৮ জন
Written by SOFT PRO IT

 নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সারা বিশ্বের ন্যায় করোনা মহামারীর দ্বিতীয় ধাপে নারায়ণগঞ্জে গত ২৪ ঘন্টায় নতুন করে ফের ১ নারীর মৃত্যু হয়েছে। মারা যাওয়া ব্যাক্তি সদর এলাকায় বাসিন্দা। তার বয়স ৭০ বছর।  নতুন করে করোনা রোগী শনাক্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৪ জন। এ পর্যন্ত জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়ালো মোট ১৭৮ জন। মোট আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৮১ জন। এ সময়ে সুস্থ ২৮ জন। সর্বমোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ২ শত ৪২ জন। ৮ই এপ্রিল বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন সূত্রে এই তথ্য জানা যায়।

সূত্রটি জানায়, ৭ই এপ্রিল বুধবার সকাল ৮ টা থেকে ৮ই এপ্রিল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টা হিসাবে ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে আড়াইহাজার উপজেলায় ১০ জন, বন্দর উপজেলায় ২ জন, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৩৮ জন, রূপগঞ্জ উপজেলায় ৩০ জন, সদর এলাকায় ২৪ জন এবং সোনারগাঁ উপজেলায় ১০ জন। জেলায় এই পর্যন্ত মোট ৯০ হাজার ৯৪৫ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।

পুরো জেলায় এলাকা ভিত্তিক মৃত্যু হয়েছে আড়াইহাজার উপজেলায় ৪, বন্দর উপজেলায় ৭, সিটি করপোরেশন (এনসিসি) এলাকায় ৯৩, রূপগঞ্জ উপজেলায় ১৪, সদর উপজেলায় (ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা) ২৯, সোনারগাঁও উপজেলায় ৩১ জন। মোট মৃত্যু ১৭৮ জন।

About the author

SOFT PRO IT