নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে করোনায় আরো ৩জনের মৃত্যু, মোট ৪২জন

নারায়ণগঞ্জে নতুন করে করোনায় আক্রান্ত আরো ১৫ জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে কোনক্রমেই কমছেনা করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। জেলায় এ পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৩ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই করোনা ভাইরাসে মারা গেছেন ৪২ জন। এদিকে নতুন করে আক্রান্তের রিপোর্ট কোন পরীক্ষাগার থেকে না পাওয়ায় নতুন আক্রান্তের সংখ্যা জানাতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ। রোববার (২৬ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। গতকাল এই মৃত্যু ছিল ৩৯।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২০৯১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২৪ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৬ জন, সদর উপজেলার ৭ জন, রূপগঞ্জ ও আড়াইহাজারের ১ জন করে। শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টার হিসেবে নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত ছিলেন মোট ৬২৫ জন।

 

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 April 2020

নারায়ণগঞ্জে করোনায় আরো ৩জনের মৃত্যু, মোট ৪২জন

www.narayanganjbarta24.com