নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত রেগীর সংখ্যা বেড়ে ৬৫৮ জন

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ৪৮ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। এ নিয়ে জেলায় প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হলেন মোট ৬৫৮ জন এবং মারা গেছেন ৪২ জন। সোমবার (২৭ এপ্রিল) জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এই তথ্য জানা যায়। এর আগে এই আক্রান্তের সংখ্যা ছিল ৬২৫ জন এবং মোট মৃত্যু ছিল ৪২।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ২৮ জন ও আক্রান্ত ৪৭১ জন। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ১০ জন ও আক্রান্ত ১৪৪। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ৯ ও মারা গেছেন ১ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ১২, সোনারগাঁয়ে আক্রান্ত ১৩ ও মারা গেছেন ২ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ১ জন ও ৯ জন আক্রান্ত।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে এই পর্যন্ত জেলায় মোট ২২৬৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭২ জনের। জেলায় এই পর্যন্ত করোনা আক্রান্ত থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ২৫ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ১৬ জন, সদর উপজেলার ৭ জন, রূপগঞ্জ ও আড়াইহাজারের ১ জন করে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

27 April 2020

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত রেগীর সংখ্যা বেড়ে ৬৫৮ জন

www.narayanganjbarta24.com