নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরো ৫০, মোট ২১৪ জন

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গত ২৪ ঘন্টায় সরকারি হিসেবে নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ৫০ জন। সবমিলিয়ে নারায়ণগঞ্জে করোনায় মোট  আক্রান্তের সংখ্যা ২১৪ জন। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইনসংবাদ সম্মেলনে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) থেকে এই তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, ১৪ এপ্রিল পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় করোনায় আক্রান্ত হয়েছিলেন মোট ১৬৪ জন, এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১৩ জন। ১৫ এপ্রিল নতুন ৫০ জন করোনা আক্রান্ত রোগী নারায়ণগঞ্জে বেড়েছে বলে জানিয়েছেন আইইডিসিআর।

বুধবার (১৫ এপ্রিল) পর্যন্ত গত ২৪ ঘন্টায় সারাদেশে নতুন আক্রান্ত হয়েছেন ২১৯ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। সর্বমোট আক্রান্তের সংখ্যা ১২৩১ জন, সর্বমোট মৃত্যু হয়েছে ৫০ জনের বলে জানিয়েছে আইইডিসিআর।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

15 April 2020

নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত আরো ৫০, মোট ২১৪ জন

www.narayanganjbarta24.com