নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে কমিটি গঠনের ৫ দিনেই ১৫ নেতার পদত্যাগ

নারায়ণগঞ্জে কমিটি গঠনের ৫ দিনেই ১৫ নেতার পদত্যাগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নবগঠিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি থেকে ১৫ নেতা পদত্যাগ করেছেন। রবিবার (১৮ সেপ্টেম্বর) জেলা ওলামা দলের সভাপতি মুন্সী শামসুর রহমান বেনু ও নিহত যুবদল নেতা শাওনের জন্য দোয়া ও মিলাদ অনুষ্ঠান শেষে পদত্যাগের ঘোষণা দেন নেতারা। পরে পদত্যাগ পত্রও জমা দেন। তার আগে নিজেদের পদত্যাগ পত্র কেন্দ্রে পাঠিয়েছেন তারা।

এরআগে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে কমিটির অনুমোদন ঘোষণা করা হয়েছিল। যার ৫ দিন এর মাথায় ১৫ জনের পদত্যাগের বিষয়টিও সামনে আসলো।

পদত্যাগকারী নেতারা হলেন- মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সর্বশেষ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, যুগ্ম আহ্বায়ক হাজী নুরুদ্দিন, আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশা, সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম মিঠু, মনোয়ার হোসেন শোখন, ফারুক হোসেন, হাজী ফারুক হোসেন, হান্নান সরকার, আওলাদ হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু।  এ ছাড়াও কমিটির আরও কয়েকজন নেতা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলতি কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহ্বায়ক ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে সদস্য সচিব করে মহানগর বিএনপির ৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে কেন্দ্র। কমিটি ঘোষণার পরেই শুরু হয় বিদ্রোহ। অভিযোগ উঠেছে, কমিটিতে বাদ দেওয়া হয়েছে রাজপথের নেতাদের ও বিএনপির প্রভাবশালী জনপ্রতিনিধিদের। ধারণা করা হচ্ছে, এ কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নেন এ ১৫ নেতা।

About the author

SOFT PRO IT