নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে কবি হুমায়ুন কবীরের ৫০ তম জন্মবার্ষিকী উদযাপন

নারায়ণগঞ্জে কবি হুমায়ুন কবীরের ৫০ তম জন্মবার্ষিকী উদযাপন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (স্টাফ রিপোর্টার) : কবি হুমায়ুন কবীরের ৫০ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়েছে। একই সাথে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা,সংবর্ধনা,ক্রেস্ট বিতরণ ও ( কবিতা খাব ) কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন। শুক্রবার সকাল ১০টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে নারায়ণগঞ্জের নজরুল খ্যাত প্রতিবাদি, বিদ্রোহী ও প্রেমের কবিকে নিয়ে জন্মবার্ষিকী উদযাপন করা হয়। জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি সংসদ ও কবি সংসদ বাংলাদেশ যৌথভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করে।

৫০তম জন্মবার্ষিকী উদযাপন ও সংবর্ধনা কমিটির যুগ্ম আহবায়ক মো:জাহিদ হাসান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চলচ্চিত্র ও নজরুল গবেষক,সাংবাদিক,শিক্ষাবিদ অনপম হায়ৎ,মহাপরিচালক (অব:)প্রতিরক্ষা অডিট অধিদপ্তর ও রূপালী ব্যাংকের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ও লেখক বাসেত খান, নজরুল ইনস্টিটিউটের উপ-নির্বাহী পরিচালক ও গণমাধ্যম ব্যক্তিত্ব কবি রেজাউদ্দিন স্টালিন,লাভ বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আমাদের বাংলার সম্পাদক মিজানুর রহমান চৌধুরী,কবি সংসদ বাংলাদেশ এর সিনিয়র সহ-সভাপতি কবি আসাদ কাজল,নারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক কবি আনোয়ার হোসেন,দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার আবু সাউদ মাসুদ,দৈনিক অপরাধ রিপোর্টের সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপু,নারায়ণগঞ্জ সাহিত্য ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি কবি জাহাঙ্গীর ডালিম,স্বাগত বক্তা ছিলেন কবি শাওন আসগর ও সঞ্চালনায় ছিলেন জাকির হোসেন রিপন মৃধা।

About the author

SOFT PRO IT