নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী ফয়সাল গ্রেফতার

নারায়ণগঞ্জে ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী ফয়সাল গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : নারায়ণগঞ্জে ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী ফয়সাল ওরফে চক্ষু ফয়সাল (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব ১১ এর সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে ১লা মার্চ মঙ্গলবার নারায়ণঞ্জের ২নং রেল গেইট এলাকায় অভিযান পরিচালনা করে ওয়ারেন্টভূক্ত ওই আসামীকে গ্রেফতার করা হয়।

১লা মার্চ মঙ্গলবার নারায়ণগঞ্জ বার্তাকে র‌্যাব ১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এক সংবাদ প্রেরিত বার্তায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে নারায়ণগঞ্জ জেলার সদর থানাধীন ২নং রেল গেইট এলাকায় ১ জন ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ী অবস্থান করছে। সেই সংবাদের ভিত্তিতে ফয়সাল ওরফে চক্ষু ফয়সাল (৩৩) নামে এক ওয়ারেন্টভূক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীকে নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

About the author

SOFT PRO IT