নারায়ণগঞ্জ নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে একই দিনে স্বামী-স্ত্রী নিখোঁজ

নারায়ণগঞ্জে একই দিনে স্বামী-স্ত্রী নিখোঁজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে একই দিনে মেয়ে ছনিয়া আক্তার (২৪) ও মেয়ের জামাতা মাছুদ মোল্লা (৩৩) নিরুদ্দেশের ঘটনায় একই ব্যাক্তি বাদী হয়ে থানায় পৃথক ২টি নিখোঁজ জিডি এন্ট্রি করেছে। ৪ঠা ডিসেম্বর রবিবার দুপুরে নিখোঁজ ছনিয়া আক্তারের মা রেহেনা বেগম বাদী হয়ে বন্দর থানায় পৃথক দুই নিখোঁজ জিডি এন্ট্রি করেন। যার জিডি নং ১৬৩ ও ১৬৪। তাং- ৪-১২-২২ইং।

এর আগে গত ১লা ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকা থেকে উল্লেখিত দম্পত্তী নিরুদ্দেশ হয়। নিখোঁজ দম্পত্তিরা হলো : ছনিয়া আক্তার বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের কেওঢালা এলাকার দ্বীন মোহাম্মদ মিয়ার মেয়ে আর অপর নিখোঁজ স্বামী মাছুদ মোল্লা সোনাগাঁ থানার জামপুর ইউনিয়নের নগরকান্দা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

জিডি তথ্য সূত্রে জানা গেছে, গত ১লা ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টায় মাছুদ মোল্লা ও তার স্ত্রী ছনিয়া আক্তার বাড়ি কাউকে কিছু না বলে বাসা থেকে বের গত ৪ দিন ধরে নিরুদ্দেশ রয়েছে। অনেক খোঁজাখুজি করে উল্লেখিত দম্পত্তি কোন হদিস না পেয়ে এ ব্যাপারে নিখোঁজ মেয়ের মা বাদী হয়ে নিখোঁজ ঘটনার ৩ দিন পর রবিবার দুপুরে বন্দর থানায় পৃথক নিখোঁজ জিডি এন্ট্রি করেন। পুলিশ জিডি পেয়ে নিখোঁজ দম্পত্তিদের উদ্ধারের জন্য বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যহত রেখেছে।

About the author

SOFT PRO IT