নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ঈদ উপলক্ষে ফ্রী মেহেদি উৎসব

নারায়ণগঞ্জে ঈদ উপলক্ষে ফ্রী মেহেদি উৎসব
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আফনান আহমেদ রাশেদ ) : ওয়েডিং ওয়ে বিডি এবং মিফিস ওয়ারড্রব এর যৌথ উদ্যোগে, নারায়ণগঞ্জের কফি হলিক ও চাবাও নামক দুnarayanganjbarta24.comটি রেস্টুরেন্টে আয়োজিত হয় ৩ দিন ব্যপি ফ্রী মেহেদী উৎসব এবং ফটোসেশন। আয়োজনে, বিভিন্ন স্কুল কলেজ সহ নানান বয়সের মেহেদি প্রেমীদের অংশগ্রহণ লক্ষ করা যায়।

অংশগ্রহণ কারী অনেকেই নারায়ণগঞ্জে এই ধরনেরর সুন্দর আয়োজন কে স্বাগত জানিয়েছে। তারা এই আয়োজনের অংশগ্রহণের মাধ্যমে আনন্দ ও সন্তুষ্ট প্রকাশ করেছেন। সবার জন্য ফ্রী মেহেদী ডিজাইন সহ রয়েছে মি’ফিস ওয়ারড্রব এর পক্ষ থেকে আকর্ষণী উপহার সামগ্রী। ওয়েডিং ওয়ে বিডি এর ব্যবস্থাপক ইমরান নারায়ণগঞ্জ বার্তা কে জানান, আমরা সবার উন্মুক্ত এই আয়োজন করতে পেরে আনন্দিত হচ্ছি।

একই সাথে আয়োজন টিম মিফিস ওয়ারড্রব এর তাসিফা ফিহা জানান, উৎসব মূখর পরিবেশে এই সুন্দর আয়োজন নারায়ণঞ্জের মানুষের জন্য, ঈদ উল ফিতর এর বাড়তি পাওয়া, সবাইকে মেহেদীর সুন্দর আলপনায় রাঙানোই আমাদের মূল উদ্দেশ্য। গত ১২ জুন থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ১৫ জুন, দুপুর ১২ থেকে রাত ৮ পর্যন্ত।

About the author

SOFT PRO IT