নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ইফতারকালে খেলাফত মজলিসের আমিরের স্ট্রোকে মৃত্যু

নারায়ণগঞ্জে ইফতারকালে খেলাফত মজলিসের আমিরের স্ট্রোকে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে ইফতার করার সময় খেলাফত মজলিস বাংলাদেশের আমীর মাওলানা জুবায়ের আহমেদ চৌধুরী ইন্তেকাল করেছন, ইন্না রিল্লাহী ওয়া ইন্না ইলাইহী রজিউন। শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যায় শহরের জামতলা হীরা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মহফিলে তিনি স্ট্রোক করে মুত্যু বরণ করেন। এই ইফতার মহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন তিনি।

এরআগেই তিনি ঈমানি আলোচনা করছিলেন। যেখানে প্রসঙ্গ ছিল বদরের যুদ্ধ এবং তাকওয়া। এছাড়াও আলেমদের মুক্তির বিষয়েও তিনি কথা বলেন।খেলাফত মজলিসের উদ্যোগে ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে মাহে রমজান ও সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

নারায়ণগঞ্জ মহানগর খেলাফত মজলিসের সভাপতি ডা. শরীফ মোহাম্মদ মোসাদ্দেক বলেন, অনুষ্ঠানকে কেন্দ্র করে তিনি দুপুরের পর নারায়ণগঞ্জে আসেন। বিকেলে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন । ইফতারের সময় মুখে খাবার নেয়ার পর আকস্মিক স্ট্রোক করে তার মৃত্যু হয়। পরে তাকে ইসলাম হার্ট সেন্টারে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

About the author

SOFT PRO IT