নারী প্রধান খবর বিশেষ সংবাদ সংবাদ শিরোনাম সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে আসবেন প্রধানমন্ত্রী

২৫শে মার্চ জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সুস্থ হয়ে ফিরে এলে নারায়ণগঞ্জ আসবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৬ মার্চ) সকাল ১০টায় সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুর দ্বিতীয় সেতু, ঢাকা সিলেট মহাসড়কের ভুলতার চার লেন বিশিষ্ট ফ্লাইওভার এবং লতিফপুর রেলওয়ে ওভারপাস এর শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ওবায়দুল কাদেরের জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে এসে পুরো উদ্যোমে কাজ করতে পারেন।

তিনি আরো বলেন, দ্বিতীয় কাঁচপুর সেতু নিয়ে আমাদের মন্ত্রী ওবায়দুল কাদেরের অনেক আগ্রহ ছিল। কথা ছিল সেখানে গিয়ে আমি ব্রিজটি উদ্বোধন করবো। কিন্তু দুর্ভাগ্য ওবায়দুল কাদের হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। ওবায়দুল কাদের ফিরে এলে তাকে নিয়ে ব্রিজ পরিদর্শনে যাবো।

About the author

SOFT PRO IT