নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে আরো ৮১ জন করোনা রোগী শনাক্ত, মোট ৪১১

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত মৃতের সংখ্যা দিনি দিন বেড়েই চলেছে সোমবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে, নতুন আরো ৮১ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪১১ জন নতুন জনের মৃত্যুসহ করোনায় নারায়ণগঞ্জ জেলায় মৃত্যু হয়েছে ৩০জনের গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮১জন এপর্যন্ত আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ্য হয়েছেন মাত্র ১৬ জন  নারায়ণগঞ্জ জেলা স্বাস্থ্য বিভাগ এসব তথ্য নিশ্চিত করেছেন

জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, করোনায় জেলায়  সবচেয়ে ভয়ানক অবস্থায় আছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকা। এখানে আক্রান্তর সংখ্যা ২৯৭জন, মারা গেছেন ১৭ জন। তবে রেহাই নেই সিটি করপোরেশনের বাইরে নারায়ণগঞ্জের উপজেলাগুলোতেও। সদর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬৬ জন, মারা গেছেন জন। বন্দর উপজেলায় আক্রান্ত হয়েছন ২৫ জন, মারা গেছেন জন। রূপগঞ্জ উপজেলায় আক্রান্ত হয়েছে সর্বমোট জন, মারা গেছেন একজন। তবে আড়াইহাজার উপজেলায় ১২জন সোনারগাঁ উপজেলায় জন করোনায় আক্রান্ত হলেও স্বস্তির বিষয় এখনো সেখানে কেউ করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেননি।

১৬ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তর নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনার নমুনা পরীক্ষা করার অনুমতি দিয়েছে নমুনা সংগ্রহ করছে জেলা স্বাস্থ্য বিভাগও। এই পর্যন্ত তারা সবমিলিয়ে ৯৫৭ জনের নমুনা সংগ্রহ করেছেন। তবে নমুনা সংগ্রহের পরিমাণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় ১১৯ জনের নমুনা সংগ্রহ করতে পেরেছেন তারা। এছাড়া নারায়ণগঞ্জের নারায়ণগঞ্জ হাইস্কুল সিদ্ধিরগঞ্জের আদমজী এম ডাব্লিউ স্কুলেও করোনার নমুনা সংগ্রহ করছে স্বাস্থ্য অধিদপ্তরের সহায়তায় জেএনজি নামক একটি এনজিও। এছাড়া খানপুর তিনশ শয্যা হাসপাতালকে ইতিমধ্যে ৫০ শয্যার করোনা হাসপাতাল হিসেবে তৈরি করা হচ্ছে। সেখানেও পিসিআর ল্যাবসহ অন্যান্য যন্ত্রপাতি স্থাপনের চেষ্টা চলছে

About the author

SOFT PRO IT