নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে আজ শুক্রবার থেকে ২৬ ঘন্টার জন্য থাকছে না গ্যাস

গ্যাস সংকট
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : গ্যাস পাইপ লাইন রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ১লা এপ্রিল শুক্রবার সকাল ৮টা হতে পরদিন ২ই এপ্রিল শনিবার সকাল ১০টা পর্যন্ত ২৬ ঘণ্টার জন্য নারায়ণগঞ্জ শহর ও নারায়ণগঞ্জ শহর এর পার্শ্ববর্তী এলাকা গুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন কোম্পানী।

যে সব এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে :

গোদনাইল, এনায়েত নগর, বৌ বাজার, লাকী বাজার, হাজীগঞ্জ, ওয়াবদাপুল, কাইয়ুমপুর, ফতুল্লা পোষ্ট অফিস, সস্তাপুর, জেলখানার আশেপাশের এলাকা, হাজীগঞ্জ মোড় হতে শিবু মার্কেট হয়ে পোস্ট অফিস রোড পর্যন্ত এলাকা, পঞ্চবটী, মাইসদাইর, ইজদাইর, চাষাঢ়া, খানপুর, কিল্লারপুল, তল্লা, কুতুবাইল, ধমিগরী, তারমাঠ, পাগলা, চিতাশাল, দেলপাড়া, জালকুড়ি, নয়ামাটি, দাপা ইদাকপুর, কুতুবপুর ইউনিয়ন ও আশেপাশের সংশ্লিষ্ট এলাকাগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানার আওতাধীন সংশ্লিষ্ট এলাকা ও নারায়ণগঞ্জ শহরের আশেপাশের এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি শ্রেণির গ্রাহকগণের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এবং পার্শ্ববর্তী এলাকায় সকল শ্রেণীর গ্রাহকদের গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন ও ট্রান্সমিশন কোম্পানীর আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক প্রকৌশলী শাকির আহমেদ জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ওয়াবদারপুল এলাকাতে একটি সংযোগ ওই সময়ে মেরামত ও সংস্কার করা হবে তাই শুক্রবার (১ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (২ এপ্রিল) সকাল ১০ টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহর ও আশেপাশের বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দু:খ প্রকাশ করা হয়েছে।

About the author

SOFT PRO IT