বন্দর র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে আইপিএল জুয়ায় আসক্ত বিভিন্ন পেশার মানুষ

নারায়ণগঞ্জে বিপিএল জুয়ায় আসক্ত যুব সমাজ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় আইপিএল জ্বরে আসক্ত। এদিকে জুয়ায় আসক্ত হয়ে পড়েছে স্কুল-কলেজের শিক্ষার্থী থেকে শুরু করে প্রায় বিভিন্ন পেশার মানুষ।

তাছাড়া সন্ধ্যা হলেই প্রায় দোকানে টিভিতে চলে আইপিএল ম্যাচ অনেকেই অধীর আগ্রহ নিয়ে বসে দেখে, যার মধ্যে অনেকেই খেলায় বাজি ধরে অপেক্ষায় বসে থাকে জয়ের, সবার ভাগ্যে জয় আসে না কিন্তু এর মধ্যে একদল ঠিকই জিতে যায়, প্রতি খেলায় যারা জুয়ার টাকা এদিক সেদিক করেছে।

এই মধ্যস্থতাকারীদের রয়েছে বিশাল চক্র যেই দল জিতুক যেই দল হারুক তাদের পকেটে প্রতি হাজারে ৫০ টাকা কমিশন। কমিশনের লোভে নগদ টাকা ছাড়াও বাজি নিয়ে দিয়ে নিরীহ ভুক্তভোগীদের ফাসিয়ে দেয়। পরে এই অর্থ আদায় করতে চলে নানা কৌশল হাতিয়ে নেয় মোবাইল ফোন, স্বর্নালংকার ও জমি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জুয়ারি বলেন, আমার বাড়ি-ঘর কিছুই নাই, সব দালালে (মধ্যস্থতাকারী) নিয়ে গেছে আমার টাকায় সে এখন দামী মোটরসাইকেল নিয়ে ঘুরে। আরো অনেককে টার্গেট করে চালিয়ে যাচ্ছে তার ব্যবসা।

সুবিধাভোগীর তালিকায় রয়েছে এলাকাভিত্তিক সুদ ব্যাবসায়ীরাও। যারা ২ থেকে ৩ গুন লাভের আশায় এসব জুয়ায় আসক্তদের জেনে শুনেই টাকা দেয়। অনেক সময় টাকা আদায় নিয়ে বিভিন্ন এলাকায় চলে বিচার শালিশ।

সচেতন সমাজের অনেকেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, প্রতিটা গ্রামে যারা এই জুয়ার চক্র চালায় তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা খুব বেশি কষ্টসাধ্য না। প্রশাসন চাইলে সবই পারে তাই প্রশাসনের নিকট সমাজকে এই মহামারী থেকে বাচাঁতে সর্বাত্মক ভূমিকা পালনের আহবান জানান।

About the author

SOFT PRO IT