বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় ২ যুবক রিমান্ডে

নারায়ণগঞ্জে অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( কোর্ট প্রতিনিধি ) : নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেফতার হওয়া দুই যুবককে ১দিনের রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। বুধবার সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুনাহার ইয়াসমিনের আদালত এ আদেশ দেন। রিমান্ডকৃত আসামীরা হলেন, বন্দরের একরামপুরের ইস্পাহানী এলাকার দুলালের ছেলে হোসেন (২৭) ও মুন্সিগঞ্জের মোক্তারপুর এলাকার জাকির হোসেন ছেলে ইয়ার হোসেন পায়েল (৩২)।

এ তথ্য নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান। তিনি জানান, গ্রেফতারকৃত দুই আসামীকে আদালতে উপস্থিত করে ১০দিনের রিমান্ড আবেদন করলে আদালত শুনানী শেষে ১দিনের মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারী ভোরে ভোরে বন্দরের একরামপুর ও মুন্সিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। প্রথমে হোসেনকে অস্ত্রসহ গ্রেফতার করার পর সে জানায় পায়েলের কাছ থেকে সে অস্ত্র নিয়েছে। পরে তার তথ্যমতে পায়েলকে গ্রেফতারের পর জানা যায় পায়েল তার কাছে অস্ত্রটি বিক্রি করেছিল।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 February 2020

নারায়ণগঞ্জে অস্ত্র মামলায় ২ যুবক রিমান্ডে

www.narayanganjbarta24.com