নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ রাজনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে অবরোধের বিরুদ্ধে সোচ্চার যুবনেতা আজমেরী ওসমান

নারায়ণগঞ্জে অবরোধের বিরুদ্ধে সোচ্চার যুবনেতা আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বিএনপির ৯ম দফায় ডাকা দুইদিন ব্যাপী অবরোধের বিরুদ্ধে সোচ্চার ভুমিকায় রয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক স্যসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান। প্রতিদিনের মত রবিবার (০৩ ডিসেম্বর) দুপুরে তার নেতৃত্বে গাড়ি বহর ও মোটর সাইকেল করে শান্তি শোভাযাত্রা বের করা হয়েছে।  এসময় অবরোধ বিরোধী স্লোগান দেন তার শত শত কর্মী-সমর্থকরা।

শোভাযাত্রাটি আল্লামা ইকবাল রোড থেকে বের হয়। এরপর চাষাড়া হয়ে পাঠানটুলি,সিদ্দিরগঞ্জ, চিটাগাংরোড, সাইনবোর্ড পূণরায় চাষাড়া হয়ে নিতাইগঞ্জ ও ফতুল্লা হয়ে আল্লামা ইকবাল রোডে ফিরে আসে। পরে নেতাকর্মীদের সাথে  শুভেচ্ছা বিনিময় করেন যুবনেতা আজমীর ওসমান। এছাড়াও সকলকে রান্না করা খাবার দিয়ে আপ্যায়ন করান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা কাজি আমীর, আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ প্রধান, শ্রমিক নেতা রহমত উল্লাহ, নাসির, সুমন, খায়রুদ্দিন মোল্লা, মনির হোসেন, আকতার নুর, হোসেন রেজা, শাকিল, সেন্টু রহমান, ইফতিসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

About the author

SOFT PRO IT