সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৫ জুন বুধবার সকালে গোদনাইল এলাকায় একটি ডোবাতে লাশটি ভাসতে দেখে এলাকাবাসী। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) আলমগীর ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের আনুমানিক বয়স ৩৫।

এ ব্যাপারে এসআই আলমগীর হোসেন জানান, লাশের শরীরে কোথাও কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা যাচ্ছে লাশটি ২/৩ দিন আগের হওয়ায় পুরো শরীর ফুলে গেছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি হত্যা এখনো কিছু বলা যাচ্ছে না।

এদিকে এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান পিপিএম বার বলেন, এটি হত্যাকান্ড কিনা তা ময়না তদন্তের পর জানা যাবে। লাশটির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

16 June 2022

নারায়ণগঞ্জে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

www.narayanganjbarta24.com