নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের সিআইডি জালে আটক ডাকাত লাদেন

নারায়ণগঞ্জের সিআইডি জালে আটক ডাকাত লাদেন
Written by SOFT PRO IT

নরায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ ও চাঁদপুরে নৌ-পথে ডাকাত দলের সক্রিয় সদস্য রিপন সরকার লাদেন (৪০)কে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জের সিআইডি। শুক্রবার (২৯ মে) সিআইডির ইন্সপেক্টর গাজী মিজানুর রহমান এর নেতৃত্বে চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় একটি বিশেষ অভিযান পরিচালনা চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে একই উপজেলার ছেংগারচর পৌরসভার সুগন্ধি গ্রামের সুজা উদ্দিন সরকারের ছেলে।

ডাকাত গ্রেফতারের ব্যাপারে সিআইডির ইন্সপেক্টর গাজী মিজানুর রহমান জানান, ২০২০ সালের ৭ জানুয়ারি বন্দর থানার একটি মামলা সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডাকাত রিপন সরকার ওরফে লাদেনকে গ্রেফতার করেছি। নারায়ণগঞ্জের বন্দর থানায় ডাকাতি মামলার নং হলো ৭ (১)২০।

এছাড়াও রিপন সরকার লাদেন ডাকাতি, জলদস্যু, চাঁদাবাজি, মাদক ব্যবসাসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুললে আসামি রিপন সরকার লাদেন ওইসব বিষয়গুলি স্বীকার করে ১৬৪ ধারা জবানবন্দী প্রদান করেছে।

তিনি আসামীর ব্যাপারে বলেন, তারা ট্রলার যোগে নদী উপকূল এলাকাসহ বসতবাড়ীতে ডাকাতি সংঘঠিত করে আসছিল। আমরা অপরাপর পলাতক আসামীদের গ্রেফতারের জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

30 May 2020

নারায়ণগঞ্জের সিআইডি জালে আটক ডাকাত লাদেন

www.narayanganjbarta24.com