রূপগঞ্জ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের রূপগ‌ঞ্জে যুবদলের ঈদ উপহার বিতরণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদলের ঈদ উপহার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নারায়ণগঞ্জ জেলা যু্বদলের উদ্যোগে হত দরিদ্র ও বিভিন্নসময় নির্যাতিত দলের নেতাকর্মী হতাহতের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ৩০ হাজার এমন পরিবারকে ঈদ উপহার বিতরণ কর্মসূচী গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় রবিবার (১৭ মে) দুপুরে রূপগঞ্জ উপ‌জেলার রূপগঞ্জ সদর এলাকার ৫ শতাধিক দরিদ্র পরিবারকে ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় জেলা যুবদলের সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন বলেন,  দেশের এ দুসময়ে গণমানুষের দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় করোনা পরিস্থিতিতে দরিদ্র শ্রেণির সহায়তা আমরা জেলা যুবদল নানা কর্মসূচী পালন করে আসছি। দলের পক্ষ থেকে বিনীত অনুরোধ সকল বিত্তবানরা যেন এ সময়টা যার যার সাধ্যমতো অভাবীদের খোঁজ খবর নেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু এবং সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকনের তত্বাবধায়নে এসব ঈদ উপহার বিতরণকালে আরো  উপস্থিত ছিলেন, যুবদল জেলা সিনিয়র সহসভাপতি সালাহউদ্দিন চৌধূরী সালামত, সহসভাপতি মফিকুল ইসলাম, আফজাল কবির, দেলোয়ার হোসেন, জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক শহিদুর রহমান স্বপন, যুগ্ম সম্পাদক শামীম মিয়া, সহ সাধারন সম্পাদক সেলিম হোসেন দিপু, সহ সাংগঠনিক সম্পাদক শামীম ভুঁইয়া, প্রচার সম্পাদক রাজিব ভুঁইয়া,দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম প্রিন্স  প্রমুখ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

17 May 2020

নারায়ণগঞ্জের রূপগ‌ঞ্জে যুবদলের ঈদ উপহার বিতরণ

www.narayanganjbarta24.com