নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগ‌ঞ্জের রাজপ‌থে স‌ক্রিয় আজ‌মেরী ওসমান

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতি‌বেদক) : বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধের শেষ দি‌নেও যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে অ‌বরোধ‌বি‌রোধী শোডাউন ক‌রে‌ছেন সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা প্রয়াত নাসিম ওসমান তনয় যুবনেতা আজমেরী ওসমান। এদিন আগুন সন্ত্রাসীদের যেকোনো অপতৎপরতা রুখে দিতে মোটরবাইক সহ বিশাল গা‌ড়িবহর নি‌য়ে মহড়া দিয়েছেন তি‌নি। এ নি‌য়ে শুরু থে‌কে রাজপ‌থে অবস্থান নি‌য়ে স‌ক্রিয় র‌য়ে‌ছেন যুবনেতা আজ‌মেরী ওসমান।

সোমবার (০৬ নভেম্বর) সকালে জেলার সড়ক ও মহাসড়গুলোতে বিশাল গাড়ি বহরে কর্মী-সমর্থকদের নিয়ে অবরোধ বিরোধী শোডাউন করেন তিনি। শোডাউনকা‌লে জেলার বি‌ভিন্ন প‌য়ে‌ন্টে ‌বিএন‌পি জামাতের নাশকতা ‌ঠেকা‌তে নিরাপত্তার দা‌য়িত্বে থাকা আইন শৃঙ্খলা বহিনীর সদস‌্যদের আজ‌মেরী ওসমা‌নের পক্ষ থে‌কে কোমল পানীয় প্রদান করা হয়।

এর আগে সকাল ১০টায় শহরের আল্লামা ইকবাল রোডে কর্মী সমর্থকরা জড়ো হতে শুরু করে। পরে যুবনেতা আজমেরী ওসমান তার কর্মী সমর্থকদের নিয়ে চাষাঢ়া, সিদ্ধিরগঞ্জ, চিটাংগরোড, সাইনবোর্ড, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ আশেপাশের সড়কগুলোতে শোডাউন দেন।

এসময় তিনি বলেন, টানা অবরোধ কর্মসূচীতে বিএনপি-জামাতের নেতাকর্মীরা অরাজকতা এবং অগ্নিকান্ড করে সন্ত্রাসী রাজত্ব কায়েম করার চেষ্টা করছে। আমরা সচেতন নাগরিক হিসেবে জনগনের পাশে দাঁড়িয়ে তাদের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিহত করতে অবস্থান নিয়েছি। আমরা কোনভাবেই জননেত্রী শেখ হাসিনা সরকারের ভাবমুর্তি এবং উন্নয়নে বাধাদানকারীদের ছাড় দিবো না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, এসব মানুষ হত্যাকারী, জ্বালা-পোড়াও করা অপরাধীদের পেলে পুলিশের কাছে তুলে দেয়া হবে।

কর্মসূচী‌তে অংশ নিয়েছিলেন, আলী হায়দার শামীম, কাজি আমীর, হামিদ, নাসির, খায়রুদ্দিন মোল্লা, সুমন, ইফতি, মনির হোসেন, আলম, শাকিলসহ জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ীক ও শ্রমিক সংগঠনের নেতাকর্মী।

About the author

SOFT PRO IT