বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের বন্দরে ৮ জুয়াড়ী আটক

নারায়ণগঞ্জের বন্দরে ৮ জুয়াড়ী আটক
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে জুয়ার আসরে অভিযান চালিয়ে ৩ বান্ডিল তাশ ও জুয়া খেলার নগদ ১৫ হাজার ৭ শত টাকাসহ ৮ জুয়ারীকে আটক করেছে মদনগঞ্জ ফাঁড়ী পুলিশ। গত ১৭ জুন (বুধবার) রাতে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের নিশংস্থ সামছুল হকের বাড়ি থেকে এদেরকে আটক করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় জুয়া আইনে মামলা রুজু করেছে পুলিশ। যার মামলা নং- ১৪(৬)২০ ধারা- ৪/৫ ১৮৬০ সালের জুয়া আইন।

জানা গেছে, গত বুধবার রাত সাড়ে ১১ টায় মদনগঞ্জ ফাঁড়ী ইনর্চাজ ইন্সপেক্র সৈয়দ মিজানুর ইসলামসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে কলাগাছিয়া ইউনিয়নের নিশংস্থ সামছুল হকের বাড়ি অভিযান চালায়। ওই সময় পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে  ৩ বান্ডিল তাশ ও জুয়া খেলার নগদ ১৫ হাজার ৭ শত টাকাসহ নিশং এলাকার জামাল উদ্দিন মিয়ার ছেলে জুয়ারী নাদিম (২৪) একই এলাকার মোস্তফা কামাল মিয়ার ছেলে নজরুল ইসলাম (২৬) একই এলাকার সালাউদ্দিন মিয়ার ছেলে জুয়েল (২৪) সোলেমান মিয়ার ছেলে শাহাদাত হোসেন (২৭) মৃত আইয়ুব আলী মিয়ার ছেলে সবুজ (২৭) মোক্তার হোসেন মিয়ার ছেলে জাকির হোসেন (২৭) মৃত হানিফ মিয়ার ছেলে তপু (৩৫) ও একই এলাকার খাজা মিয়ার ছেলে কামাল হোসেন (৩৫)কে আটক করে। পরে আটককৃত ৮ জুয়াড়ীকে ১৮ জুন (বৃহস্পতিবার) দুপুরে জুয়া আইন মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

19 June 2020

নারায়ণগঞ্জের বন্দরে ৮ জুয়াড়ী আটক

www.narayanganjbarta24.com