বিশেষ সংবাদ সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের খবর নিতে ওবায়দুল কাদের ও ভিপি বাদলের ফোনালাপ

নারায়ণগঞ্জের খবর নিতে ওবায়দুল কাদের ও ভিপি বাদলের ফোনালাপনারায়ণগঞ্জের খবর নিতে ওবায়দুল কাদের ও ভিপি বাদলের ফোনালাপ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জবাসী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের খবর জানতে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এর সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল) এর ফোনালাপ হয়েছে। ৬ মে বুধবার সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানায় আবু হাসনাত মো. শহীদ বাদল।

তিনি জানান, ফোন করে মন্ত্রী মহোদয় সমগ্র নারায়ণগঞ্জবাসী এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিষয়ে সার্বিক খোঁজখবর নিয়েছেন। এসময় অসহায় ও কর্মহীনদের ঘরে ঘরে ঠিকভাবে খাদ্যসামগ্রী পৌছে দেয়া হচ্ছে কিনা এবং বিতরণ ব্যবস্থা সঠিকভাবে তদারকি করা হচ্ছে কিনা এ বিষয়ে মন্ত্রী ওবায়দুল কাদের জানতে চান।

প্রতিউত্তরে ভিপি বাদল জেলার সামগ্রীক করোনা পরিস্থিতি, এক্ষেত্রে প্রশাসন ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের ভূমিকা ও খাদ্যসামগ্রী বিতরণের সার্বিক বিষয়ে তাকে অবহিত করেন।

এদিকে ফোন করে খোঁজখবর নেয়ার জন্য নারায়ণগঞ্জবাসী এবং জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আবু হাসনাত মো. শহিদ বাদল ওবায়দুল কাদেরকে কৃতজ্ঞতা জানান।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 May 2020

নারায়ণগঞ্জের খবর নিতে ওবায়দুল কাদের ও ভিপি বাদলের ফোনালাপ

www.narayanganjbarta24.com