নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ রাইফেল ক্লা‌বের লু‌ন্ঠিত অস্ত্র হা‌জিগঞ্জ খেয়াঘা‌টে উদ্ধার

নারায়ণগঞ্জ রাইফেল ক্লা‌বের লু‌ন্ঠিত অস্ত্র হা‌জিগঞ্জ খেয়াঘা‌টে উদ্ধার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাবের লু‌ন্ঠিত চার‌টি অস্ত্র হাজিগঞ্জ খেয়াঘাট থে‌কে উদ্ধার করা হ‌য়ে‌ছে। সোমবার রাত সাড়ে নয়টায় শৌচাগারের সা‌মনে পরিত্যক্ত অবস্থায় দুটি বস্তায় রাখা তিনটি বক্সের ম‌ধ্যে এ আগ্নেয়াস্ত্রগু‌লো পায় স্থানীয়রা। পরে প্রশাসনকে জানালে র‍্যাব-১১ এর একটি টিম গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে নি‌য়ে য‌ায়।

এসময় নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের কর্মকর্তা ইমরুল কায়েস ঘটনাস্থলে গিয়ে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুষ্কৃতিকারীরা রাইফেল ক্লাব থেকে এই অস্ত্র লুট করেছিল। উদ্ধার হওয়া এ আগ্নেয়াস্ত্রগুলো রাইফেল ক্লাবের অস্ত্র বলে তিনি সনাক্ত করেন।

এদি‌কে, অস্ত্র উদ্ধারের সময় র‍্যাব- ১১ এর এএসপি শাহাবুদ্দিন আহমেদ জানায়, লুট হওয়া আগ্নেয়াস্ত্র এখনো যাদের কাছে আছে তারা যেন দ্রুত প্রশাসনের কাছে জমা দেয়। প্রয়োজনে তাদের নাম ঠিকানা গোপন রাখা হবে। কারণ এই ধরনের আগ্নেয়াস্ত্র কোন অপরাধীদের কাছে গে‌লে তারা এর অপব‌্যবহার কর‌বে।

About the author

SOFT PRO IT