নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলে সভাপতি সাগর, সম্পাদক রাহিদ

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলে সভাপতি সাগর, সম্পাদক রাহিদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করেছে কেন্দ্রীয় ছাত্রদল। এতে রাকিবুর রহমান সাগরকে সভাপতি, রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদক ও শেখ মোঃ রাসেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬  জানুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওণকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল এই কমিটির অনুমোদন করেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে শাহজাদা আলম রতনকে, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে আজিজুল ইসলাম রাজীব ও যুগ্ম সাধারণ সম্পাদক পদে ওসমান প্রীতমকে রাখা হয়েছে।কমিটি গঠনের বিষয়ে কেন্দ্রীয় কমিটি শর্ত দিয়েছে যে, আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন কেন্দ্রীয় সংসদ দপ্তরে জমা দিতে হবে।

এখানে উল্লেখ্য যে, রাকিবুর রহমান সাগর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক পদে দায়িত্ব পালন করে আসছেন।  রাহিদ ইসতিয়াক সিকদারও মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বন্দর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।

About the author

SOFT PRO IT