নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩ জন

নারায়ণগঞ্জে করোনা শনাক্ত রোগী বেড়ে র্সবমোট ৫৯জন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ৫২ জনের মৃত্যু হলো। একই সময়ে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৩৩ জন। এতে জেলায় ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ১৫৬ জনে। এছাড়া সুস্থ হয়েছেন আরও ১২ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৭০ জন। বৃহস্পতিবার (৭ মে) সকালে জেলা স্বাস্থ্য বিভাগ এই তথ্য জানায়।

নারায়ণগঞ্জে সর্বোচ্চ আক্রান্ত সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৩৭ জন, সদরে ১৩, বন্দরে ১, রুপগঞ্জে ১ ও সোনারগাঁয়ে ২ জন। জেলায় এই পর্যন্ত করোনা জয় করে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৭০ জন। তারমধ্যে সিটি কর্পোরেশন এলাকার ৪৯ জন, সদর উপজেলার ১৩ জন, রূপগঞ্জের ১ জন, সোনারগাঁয়ে ২ জন ও আড়াইহাজারের ৫ জন।

এই পর্যন্ত জেলায় মোট ৩৯৩১জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৮৭ জনের। এলাকা ভিত্তিক নমুনা সংগ্রহ করা হয়েছে সিটি কর্পোরেশনে ৯৩৬, সদর উপজেলায় ১৯৮৭, বন্দরে ২৪৬, আড়াইহাজারে ৩৭৫, সোনারগাঁয়ে ২০৭, রূপগঞ্জে ১৮০ জনের।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

07 May 2020

নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় আরো ১ জনের মৃত্যু, আক্রান্ত ৩৩ জন

www.narayanganjbarta24.com