নারায়ণগঞ্জ সদর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগ‌ঞ্জে পুলিশ হত্যা দিবসের পোস্টার সাটা‌লো আজ‌মেরী ওসমা‌নের অনুসারীরা !

নারায়ণগ‌ঞ্জে পুলিশ হত্যা দিবসের পোস্টার সাটা‌লো আজ‌মেরী ওসমা‌নের অনুসারীরা !
Written by SOFT PRO IT

নারায়ণগ‌ঞ্জ বার্তা ২৪ : নারায়ণগ‌ঞ্জের বি‌ভিন্নস্থা‌নে জাতীয় পু‌লিশ হত‌্যা দিব‌সের পোস্টা‌র সাটা‌নো দেখা গে‌ছে। ৪ আগস্ট রা‌তে কিংবা ৫ আগস্ট প্রথম প্রহ‌রের কো‌নো একসময় এসব পোস্টার সাটা‌নো হ‌য়ে‌ছে ব‌লে ধারণা করা যা‌চ্ছে। ত‌বে কে বা কারা এ পোস্টার সা‌টি‌য়ে‌ছে তা পু‌রোপু‌রি নি‌শ্চিত না হওয়া গে‌লেও প্রচারণায় জুলাই আগস্ট সন্ত্রাসী নির্মুল ক‌মি‌টি ব‌লে দা‌বি করা হ‌য়ে‌ছে পোস্টার‌টি‌তে।

এছাড়াও সকাল ৯টায় আজ‌মেরী ওসমান না‌মে ফেসবুক পেইজে প্রয়াত সংসদ সদস‌্য না‌সিম ওসম‌া‌নের পুত্র আজ‌মেরী ওসমা‌নের অনুসারীরা শহ‌রে এসব পোস্টার সা‌টি‌য়ে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছে ব‌লে এমনটা দা‌বি ক‌রে‌ছে। ‌ফেসবুক পো‌স্টে কিছু ছ‌বি সংযুক্ত ক‌রে লেখা র‌য়ে‌ছে, ৫ই আগস্ট জাতীয় পুলিশ হত্যা দিবস উপলক্ষ্যে প্রয়াত এমপি আলহাজ্ব নাসিম ওসমান সাহেবের এক মাত্র পুত্র নারায়ণগঞ্জ যুব সমাজের অহংকার শ্রদ্ধেয় আলহাজ্জ্ব আজমেরী ওসমান সাহেবের অনুসারীর শহরের বিভিন্ন স্থানে জাতীয় পুলিশ হত্যা দিবসের পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানায়।

পোস্টা‌রে দেখা গে‌ছে গতবছ‌রের বৈষম‌্য বি‌রোধী আন্দোল‌নে ঘটে যা‌ওয়া পু‌লিশ হত‌্যার কিছু ছ‌বি প্রকাশ করা হ‌য়ে‌ছে। এছাড়াও যাত্রাব‌া‌ড়ি থানায় পু‌লিশ‌দের মর‌দেহ প‌ড়ে থাকা ছ‌বি যুক্ত করা হয়ে‌ছে। তাছাড়া লিখা র‌য়ে‌ছে “তোমাকে হত্যা করা হয়েছে বারংবার”। শুদ্ধ খুনী, অশুদ্ধ খুনী; কেউ একটুখানি পিছুপা হয়নি, তুমি ভুলে যাও, বারবার খুন হও আজও নতুন কোন বাধ্যবাধকতায়।

এদি‌কে ৫ আগস্ট‌কে জুলাই গণঅভ‌্যূত্থান ‌দিবস হি‌সে‌বে সাধারণ ছুটি ঘোষণা ক‌রে‌ছে অর্ন্তবর্তীকালীন সরকার। দিন‌টি ঘি‌রে নানা কর্মসূচী গ্রহন ক‌রে‌ছেন জেলা প্রশাসন। এছাড়া যে‌কোন নাশকতা এড়া‌তে জেলা জু‌ড়ে আইন শৃঙ্খলা বাহীনিরও ব‌্যপক নিরাপত্তা জোরদার কর‌তে দেখা গে‌ছে। রা‌তে চাষাঢ়ায় চেক পোস্ট ব‌সি‌য়ে তল্লাশী চা‌লি‌য়ে‌ছে র‌্যাব ১১।

About the author

SOFT PRO IT