নারায়ণগঞ্জ রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জে ডাকাত দলের মূলহোতাসহ গ্রেফতার ১০

নারায়ণগঞ্জে ডাকাত দলের মূলহোতাসহ গ্রেফতার ১০
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১)। এ সময় তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি শটগান এবং একটি পাইপগানসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ২১ই ডিসেম্বর মঙ্গলবার সকালে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।

তিনি আরও বলেন, সোমবার রাতে রূপগঞ্জে বিশেষ অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের মূলহোতাসহ ১০ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর গোয়েন্দা দল জানতে পারে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন ব্রিজের পশ্চিমপাশে একটি মাইক্রোবাসে সংঘবদ্ধ ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলো : মো. হিচু মিয়া (৪০), মো. ফরহাদ আলী (৫৮), মো. লিটন শেখ (৩৮), রিপন মৃধা ওরফে জামাই রিপন (২৯), স্বপন মিয়া (২৭), মো. জাকির ব্যাপারী (২৯), জলিল খান (৪০), শ্রী লক্ষণ চন্দ্ৰ দাস (২৬), শ্রী অজিত চন্দ্ৰ সূত্রধর (২৭) ও মো. ইখতিয়ার হোসেন (৪৭)।

About the author

SOFT PRO IT