জাতীয় সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জের সাবেক ৩ এসপি এখন অতিরিক্ত ডিআইজি

নারায়ণগঞ্জের সাবেক ৩ এসপি এখন অতিরিক্ত ডিআইজি
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সাবেক তিনজন পুলিশ সুপার (এসপি) অতিরিক্ত ডিআইজি বা অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক হিসেবে পদে পদোন্নতি পেয়েছেন। আজ ২রা মে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতজনকে এই পদে পদোন্নতি দেয়া হয়, তাদের মধ্যে তিনজন নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার। পদোন্নতি প্রাপ্ত নারায়ণগঞ্জের তিন সাবেক পুলিশ সুপার হলেন সৈয়দ নুরুল ইসলাম, আনিসুর রহমান ও হারুন অর রশিদ।

পদোন্নতিপ্রাপ্ত অন্যান্যরা হলেন : পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, ডিএমপির উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, পুলিশের বিশেষ শাখা এসবির পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, পুলিশ সদর দফতরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলাম।

এদিকে তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন-অর-রশিদ, ডিএমপির মতিঝিল বিভাগের উপ-কমিশনার (ডিসি) সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপির উপ-কমিশনার (এডমিন) মো. আনিসুর রহমান বর্তমানে তারা ঢাকায় কর্মরত আছেন।

About the author

SOFT PRO IT