নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নারায়ণগঞ্জবাসী দেখিয়েছে কিভাবে মিলেমিশে উৎসব পালন করতে হয় : এসপি জায়েদুল

নারায়ণগঞ্জবাসী দেখিয়েছে কিভাবে মিলেমিশে উৎসব পালন করতে হয় : এসপি জায়েদুল
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম বলেছেন, নারায়ণগঞ্জ হলো সারাদেশের রোল মডেল । বাংলাদেশের ৬৪টি জেলার সকল ধর্ম মতের মানুষ  দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জে বসবাস করছে । সকলের মাঝে রয়েছে ভ্রাতৃত্বের সুদৃঢ় বন্ধন । নারায়ণগঞ্জবাসী দেখিয়ে দিয়েছে সকল ধর্মের মানুষ কিভাবে মিলেমিশে উৎসব পালন করতে হয় । রবিবার ( ২৫ অক্টোবর ) শহরের চাষাঢ়াস্থ শ্রী শ্রী গোপাল জিউর বিগ্ৰহ মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে দুঃস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন বলেন, এসো শারৎ আনন্দ ভাগাভাগি করি । এই শ্লোগানকে সামনে এবার আমরা শারদীয় দুর্গোৎসব পালন করছি । এবার পূজার অড়ম্বতা পরিহার করে গরীব দুঃখী অসহায় মানুষের মাঝে সাহায্য সহযোগিতা করছি । সেই সাথে পুজোর আনন্দ সকলের মাঝে ছড়িয়ে দিচ্ছি ।

এবার পুজো হচ্ছে, উৎসব হচ্ছে না। নারায়ণগঞ্জে পুজোর সার্বিক পরিস্থিতি সন্তোষজনক । এর জন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশকে জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি । আগামীকাল বিজয়া দশমীতে বিকেল তিনটার মধ্যে প্রতিমা বিসর্জন প্রক্রিয়া সম্পন্ন করতে নারায়ণগঞ্জ পুলিশের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি ।

শ্রী শ্রী গোপাল জিউর বিগ্ৰহ মন্দিরে সেবায়েত মোদন মোহন দাসের সভাপতিত্বে ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপনের সঞ্চালনায় এবং লাঙ্গলবন্দ স্নান উৎসব উদযাপন পরিষদের সভাপতি সরোজ কুমার সাহার পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল হোসেন ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, সদর মডেল থানার ওসি মো.আসাদুজ্জামান, নারায়ণগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন ) কামরুল ইসলাম বেগ,জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক সাংবাদিক উত্তম সাহা, মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহা, মহানগর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক সঞ্জয় দাস, সাংগঠনিক সম্পাদক কৃষ্ণ আচার্যসহ নেতৃবৃন্দ ।

About the author

SOFT PRO IT