র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

নাম ‘ শেখ হাসিনা সেতু ’ নয়, পদ্মা সেতু রাখার প্রধানমন্ত্রীর নির্দেশ

জুনের মধ্যেই পদ্মাসেতু যানচলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হবে : কাদের
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : প্রধানমন্ত্রীর নির্দেশে পদ্মা নদীর নামেই সেতুর নামকরণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন বলেও জানান তিনি।

২৪শে মে মঙ্গলবার দুপুরে গণভবনে পদ্মা বহুমুখী সেতুর সারসংক্ষেপ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি তথ্য জানান। এসময় সারসংক্ষেপ দেখে ২৫ জুন উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে সম্মত হন প্রধানমন্ত্রী।

এরই মধ্যে পদ্মা সেতু পারাপারের জন্য টোলের হার নির্ধারণ করেছে সরকার। গত ১৭ মে সড়ক পরিবহন সেতু মন্ত্রণালয় বিভিন্ন পরিবহনের জন্য আলাদা আলাদা টোলের হার নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করে। সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেল ১০০ টাকা, কার জিপ ৭৫০, পিকআপ হাজার ২০০ মাইক্রোবাসকে হাজার ৩০০ টাকা টোল পরিশোধ করতে হবে। বাসের ক্ষেত্রে ছোট বাস (৩১ আসন) হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) হাজার, বড় বাসকে (থ্রিএক্সেল) প্রতি হাজার ৪০০ টাকা টোল দিতে হবে।

এছাড়া ছোট ট্রাককে (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি সর্বোচ্চ আট টন পর্যন্ত) হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (আট টনের বেশি সর্বোচ্চ ১১ টন) হাজার ৮০০ টাকা, ট্রাকে (থ্রিএক্সেল পর্যন্ত) হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোরএক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা। আর ট্রেইলার (ফোরএক্সেলের অধিক) হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য   হাজার ৫০০ টাকা যুক্ত হবে।

গত ২৮ এপ্রিল পদ্মা সেতুর জন্য টোলের হার প্রস্তাব করে অনুমোদনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠায় সেতু মন্ত্রণালয়। প্রধানমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পর তা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়। প্রজ্ঞাপন অনুসারে, সেতু বিভাগ থেকে যে টোলের হার প্রস্তাব করা হয়েছিল, প্রধানমন্ত্রীর দপ্তর তা হুবহু অনুমোদন দিয়েছে।

পদ্মা সেতুর (মূল সেতু) দৈর্ঘ্য দশমিক ১৫ কিলোমিটার। দুই প্রান্তের উড়ালপথ দশমিক ৬৮ কিলোমিটার। সব মিলিয়ে সেতুর দৈর্ঘ্য দশমিক ৮৩ কিলোমিটার। পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

25 May 2022

নাম ‘ শেখ হাসিনা সেতু ’ নয়, পদ্মা সেতু রাখার প্রধানমন্ত্রীর নির্দেশ

www.narayanganjbarta24.com